image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

জাতীয় শোক দিবসে রান্না করা খাবার বিতরণ করেছে সিটি নিউজ ঢাকা

নিজস্ব প্রতিবেদক    |    ০১:২৬, আগস্ট ১৭, ২০২১

image

নতুন ধারার অনলাইন গণমাধ্যম সিটি নিউজ ঢাকার পক্ষ থেকে সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার হাতিরঝিল ও আশে পাশের এলাকায় এ খাবার বিতরণ করা হয়।

সিটি নিউজ ঢাকার ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ আতিকের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

নিজেদের ব্যবস্থাপনায় মানসম্মত খাবার তৈরী করে কোন রকম জমায়েত ছাড়াই রাস্তার পাশে ভাসমান মানুষদের মধ্যে তা বিতরণ করা হয়। একবেলা খাবার যাতে পেটভরে খেতে পারে সে লক্ষ্যেই মানসম্মতভাবে খাবার তৈরী করা হয়েছে। খাবার তৈরী থেকে শুরু করে সুষ্ঠু বিতরণ বজায় রাখতে এ গণমাধ্যমে কর্মরত দায়িত্বশীলদের সার্বিক দিক নির্দেশনা দেন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ আতিক।

তিনি বলেন, শোক দিবসে অনেকে জমায়েত করে আলোচনা সভা, কাঙালী ভোজ কিংবা ত্রাণ বিতরণ করেন। কিন্তু আমি চেয়েছি এ করোনায় জনসমাগম এড়িয়ে অনাহারীর মুখে একবেলা আহার তুলে দিতে। আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টার কমতি ছিলোনা। দোকান থেকে রেডিমেড খাবার না কিনে বাবুর্চি দিয়ে নিজেরা তৈরী করিয়ে স্বাস্থ্যসম্মত একবেলা খাবার দিতে পারার তৃপ্তি বা আনন্দ বলে শেষ করা যাবে না।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:০৯, সেপ্টেম্বর ২৪, ২০২১

পুলিশের ভয়ে নদীতে ঝাপ দিয়ে কিশোরীর আত্মহত্যা


Los Angeles

১৬:২৫, সেপ্টেম্বর ৯, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ২২ খুনের মামলার আসামি ছিলেন কুখ্যাত ইমদু


Los Angeles

২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু এক ভয়ংকর খুনীর নাম


Los Angeles

২৩:৪৯, সেপ্টেম্বর ৬, ২০২১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন


image
image