শিরোনাম
রাউজান প্রতিনিধি | ২১:২৬, আগস্ট ১৭, ২০২১
চট্টগ্রামের রাউজান উপজেলায় করোনার টিকা নিতে এসে অনেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছেন। হাসপাতালের নিকটস্থ আত্মীয়-স্বজনের বাড়িতে টিকা নিতে এসে বেড়াতে যাচ্ছেন বলে জানা যায়। এতে অনেকে বিব্রত হচ্ছেন। ঝুঁকিরও চিন্তা করছেন কেউ কেউ। বিশেষ করে পরিবারে থাকা শিশুদের জন্যে চিন্তিত হচ্ছেন তাদের মা-বাবা।
অনেকে বলছেন, করোনার এই সময়ে হাসপাতালে নানা ধরনের রোগি থাকে। করোনা পজিটিভ রোগিও আসে। যারা টিকা নিতে আসছেন, তারা নিজেরাও ঝুঁকিতে থাকার সম্ভাবনা। এখন তারা যদি টিকা নেয়ার পরে বা আগে হাসপাতাল ঘোরে আত্মীয়ের বাড়ি আসে তাহলে পরিবারের সবার দুশ্চিন্তা। কেননা, পরিবারে ছোট শিশুরাও থাকে।
জানা যায়, রাউজানে করোনার টিকা দিচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যার অবস্থান রাউজান ৭নং সদর ইউনিয়নের রমজান আলী চৌধুরী হাট সংলগ্ন উত্তর অংশে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার সকল নারী পুরুষেরা হাসপাতালে আসছেন টিকা নিতে। টিকা নেয়ার আগে বা পরে হাসপাতালের পার্শ্ববর্তী আত্মীয়-স্বজনের বাড়িতে যাচ্ছেন। হাসপাতাল সংলগ্ন যে গ্রামগুলো রয়েছে- মোহাম্মদপুর, পশ্চিম রাউজান (মাঝিপাড়া), মঙ্গলখালী, এবং কেউটিয়া। মূলত এই কয়েকটি গ্রামে টিকা নিতে এসে আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন বলে অনেকে জানান।
এ প্রসঙ্গে জানতে চাইলে হাসপাতালের আবাসিক রেসিডেন্সিয়াল মেডিক্যাল অফিসার (আরএমও) জেবুন্নেছা কেয়া বলেন, আমরা প্রতিনিয়ত মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দিচ্ছি। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে বলছি। এখন আত্মীয়ের বাড়িতে গেলেও স্বাস্থ্যবিধি মেনে গেলে তো অসুবিধা নেই। এখানে মূল কাজ হলো সবাই স্বাস্থ্যবিধি মেনে চলা।
Developed By Muktodhara Technology Limited