শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি | ২১:৫১, আগস্ট ১৭, ২০২১
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ লিটারের ২টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিল বিএসআরএম গ্রæপ। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হানিফ এর কাছে এ কনসেন্ট্রেটর হস্তান্তর করেন বিএসআরএম স্টিল লিমিটেডের জোনাল সেলস্ অব হেড মাকসুদুল উল আলম, রিজিওনাল ইনচার্জ মোঃ নজরুল ইসলাম চৌধুরী।
জানা গেছে, ৪ লক্ষ টাকা ব্যায়ে ১০ লিটারের এই কনসেন্ট্রেটর হতে কোন প্রকার সিলিন্ডার বা রিফিল ছাড়া প্রতিদিন গড়ে ১০ লিটার অক্সিজেন উৎপাদন হবে যা থেকে উপজেলার ১০ জন রোগী সেবা নিতে পারবেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কন্ট্রাক্টর আব্দু রশিদ ও লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সুপারিশক্রমে বিএসআরএম কর্তৃপক্ষ এ কনসেন্ট্রেটর স্থাপনের উদ্যোগ নেয়।
এ সময় লোহাগাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাহ্ উদ্দিন হিরু, লোহাগাড়া ক্রীড়া সংস্থা'র অর্থ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক ওবাইদুল হক, বিএসআরএম স্টিল চট্টগ্রাম দক্ষিণের এসক্লুসিভ লয়েল ডিলার বিসমিল্লাহ্ ষ্টোর এবং এজে চৌধুরী এন্ড কোম্পানি'র স্বত্বাধিকারী আখতারুজ্জামান চৌধুরী, বিএসআরএম স্টিলের লোহাগাড়ার সেলস্ অফিসার মো. সেলিম উদ্দিন, সাংবাদিক কায়সার হামিদ, অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ।
Developed By Muktodhara Technology Limited