শিরোনাম
রাউজান প্রতিনিধি | ১৮:১২, আগস্ট ১৮, ২০২১
চট্টগ্রামের রাউজানে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোজাগ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন।
সভায় উপজেলার বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
Developed By Muktodhara Technology Limited