image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

৪১ দিন নামাজ পড়ে পেলেন সাইকেল, ১ বছর পড়লে ফ্রি ওমরা হজ্ব করতে পারবে কিশোররা

আনোয়ারা প্রতিনিধি    |    ২০:২৩, আগস্ট ২০, ২০২১

image

আনোয়ারায় ৪১ দিন মসজিদে জামায়াত সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৭ কিশোরকে সাইকেল ও জায়নামাজ এবং ১৪ কিশোরকে একটি করে টেবিল ফ্যান ও জায়নামাজ পুরস্কৃত করেছেন মসজিদ পরিচালনা কমিটি। ব্যাতিক্রমী এ পুরষ্কারের আয়োজন করেছেন বারখাইন ইউনিয়নের ঝি.বা.শি গ্রামের হযরত আবু বকর ছিদ্দিক (রহ.) জামে মসজিদ পরিচালনা কমিটি।

শুক্রবার (২০ আগস্ট) জুমার নামাজের পর ১৪ থেকে ১৮ বছর বয়সী ২১ জন কিশোরকে তাদের পুরষ্কার তুলে দেন। 

মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও এ উদ্যোগের সমন্বয়ক মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাছির মোহাম্মদ এন্ড কোম্পানী চার্টার্ড একাউ্ন্ট্যান্টসের প্রিন্সিপ্যাল মুহাম্মদ নুরুল হুদা মনসুরী এফসিএ।

মো. আলমের সঞ্চালনায়  এতে উদ্বোধক ছিলেন মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ঝি.বা.শি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাহের চৌধুরী, ব্যাংকার মুহাম্মদ সিরাজুল ইসলাম, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, সাংবাদিক এম. নুরুল ইসলাম ও খালেদ মনছুর প্রমূখ।

বক্তারা বলেন, কিশোর ও তরুণ প্রজন্মকে মসজিদ ও নামাজের প্রতি আগ্রহী করে তুলতে এ ধরণের উদ্যোগ প্রশংসনীয়। এমন আয়োজন যেন দেশের সব মসজিদেই হয় সে আশা ব্যক্ত করেছেন তারা।

এসময় অনুষ্ঠানের সভাপতি মো. হাফিজ উদ্দিন তাঁদের মসজিদে ১ বছর জামায়াত সহকারে এলাকার কোন কিশোর নামাজ আদায় করলে তাকে ফ্রি ওমরা হজ্বের ব্যবস্থা করার ঘোষণা দেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image