image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

চন্দনাইশে 'আল-শাকরা ডায়াগনস্টিক সেন্টার' উদ্বোধন

চন্দনাইশ প্রতিনিধি    |    ২৩:৫৬, আগস্ট ২০, ২০২১

image

"শহরের মানের চিকিৎসা সেবা এখন গ্রামে" এই শ্লোগানে চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর রেলষ্টেশন সংলগ্ন বাদামতল বাজারে আল-শাকরা ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) বিকালে আল-শাকরা  কমপ্লেক্স ভবনে আলোচনা সভা ও ফিতা কেটে ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধন করা হয়।

এ-উপলক্ষ্যে জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের অর্থ সম্পাদক মো. সেলিম উদ্দিন, বাদামতল ব্যবসায়ী সমিতির সভাপতি মো.জাকের হোসেন চৌধুরী, টোটাল গ্রুপের পরিচালক আফনান ইসলাম। 

ইউপি সদস্য ও যুবলীগ নেতা মো.সেলিম এবং যুবলীগ নেতা মো.জহির এর যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ শামশুল আলম, স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম উদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা.মহিউদ্দিন, মাষ্টার জাফর আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, বাদামতলের মত একটি প্রত্যন্ত এলাকায় স্থাপিত আধুনিক মানের এই হাসপাতালটি চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ঘরের কাছে এমন একটি স্বাস্থ্যকেন্দ্র থাকায় অনেক উপকার হবে এ এলাকার মানুষের। বিশেষ করে নারী ও শিশুদের চিকিৎসাসহ জরুরি সেবাগুলো সহজেই এখান থেকে পাওয়া যাবে।

চিকিৎসা সেবায় আধুনিকতার সকল প্রস্তুতি নিয়ে মানব সেবার দৃঢ় প্রত্যয়ে এই ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ শামশুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম উদ্দীনের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image