শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি | ২০:২২, আগস্ট ২২, ২০২১
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহিদুল আলম, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, সাবেক যুবলীগ নেতা ওবাইদুল আকবর টুটুল, খোরশেদ আলম মাসুদ ও আসহাব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানবন্ধন করেছেন দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
শনিবার (২১ আগস্ট) বিকালে দোহাজারী পৌরসদরস্থ হাজারী শপিং সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুল শুক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী (ইনু)।
সাবেক দোহাজারী ইউ.পি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপকমিটির গনশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল আহাদ, আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান লোকমান হাকিম, আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি, সাবেক ইউ.পি সদস্য এসএম জামাল উদ্দিন, মুন্সি আবদুর রউপ, কামরুল হাসান মিন্টু, হেলাল মাহামুদ, ওসমান আলী ভুট্টো, কবি জাহাঙ্গির আলম, আ.লীগ নেতা জসিম উদ্দিন হিরু প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, "গত ৪ আগস্ট দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বাহারুল আলমের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দোহাজারী রহমান বাড়ির মসজিদের সামনে কথা কাটাকাটি হয়। এ সময় তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে দোহজারী হাসপাতালে নিয়ে আসা হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা করতে অনিহা প্রকাশ করলেও এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল ফায়দা হাসিলের জন্য আ.লীগ ও যুবলীগ নেতাদেরকে আসামী করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।অনতিবিলম্বে মামলা প্রত্যাহার করার দাবি জানান বক্তারা।
Developed By Muktodhara Technology Limited