শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি | ০০:৩৬, আগস্ট ২৬, ২০২১
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পালেগ্রাম এলাকায় বুধবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২টায় বাঁশখালীর প্রধান সড়কে দুই সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছেন।
এ ঘটনায় আহতরা হলেন- খোকন দাশ (৪৮), মু. সেলিম (৩৪), মু. সোহগ (৩৮), নাজিম উদ্দীন (৩২) ও শাহাদাৎ (২১)। আহতদের মধ্যে খোকন দাশের বাড়ি সাতকানিয়া উপজেলার কাশিয়াইশে। এছাড়া অন্যদের বাড়ি বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর বলেন, ‘সাড়ে ১২টার দিকে উপজেলার পালেগ্রাম এলাকায় দু'টি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঁশখালী মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে সেলিম ও খোকনকে চমেক হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় সিএনজি দুটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
Developed By Muktodhara Technology Limited