image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

মিরসরাই উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ গঠন

মিরসরাই প্রতিনিধি    |    ০০:৪৪, আগস্ট ২৬, ২০২১

image

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সংগঠন মিরসরাই উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ গঠন করা হয়েছে। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবুল স্বাক্ষরিত মিরসরাই উপজেলা কমিটির সভাপতি মনোনীত করা হয় খৈইয়াছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনকে এবং সাধারণ সম্পাদক মনোনীত করা হয় মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিনকে।

১৭ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলো সহ-সভাপতি পশ্চিম মায়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেক, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, নাহেরপুর দাখিল মাদ্রাসার সুপার ছলিম উদ্দিন, সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদেরুজ্জামান আজাদ, যুগ্ন সম্পাদক আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মর্জিনা আক্তার, মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বড়ুয়া, অর্থ সম্পাদক আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক মেহেরুন নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটন কান্তি বড়ুয়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক বিশ^দরবার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ, কার্যকরী সদস্য আবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ খান, বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার সুপার আলা উদ্দিন, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image