image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বাঁশখালীতে পরিবেশ বান্ধব সামুদ্রিক লবণ উৎপাদন বিষয়ক এ্যডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত

বাঁশখালী প্রতিনিধি    |    ২২:৩০, আগস্ট ২৬, ২০২১

image

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের উপ প্রকল্প 'পরিবেশ বান্ধব উপায়ে সামুদ্রিক লবণ উৎপাদন ও ব্যবসা জোরদারকরণ' কর্মস‚চীর আলোকে দিনব্যাপী উপজেলা পর্যায়ে লবণ উৎপাদন সংশ্লিষ্টদের নিয়ে এ্যডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ঈল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাবে পদক্ষেপ'র আঞ্চলিক জোনাল ম্যানেজার মু. আবদুল কাইয়্যুম ভ‚ইয়ার সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মু. সাইদুজ্জামান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এ সময় সাইদুজ্জামান চৌধুরী বলেন, 'বাঁশখালী উপক‚লীয় অঞ্চলের লবণ শিল্প প্রায় হারিয়ে যেতে বসেছে। যে হারে শ্রমিকেরা পরিশ্রম করে সে হারে তারা উপযুক্ত লবণের দাম পাচ্ছেনা। এ বিষয়ে আমাদের সকলের আন্তরিক হতে হবে। তাছাড়া লবণ শিল্পে আধুনিকতার ছোঁয়া লাগলে উন্নত হবে এ শিল্প। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে পরিবেশ বান্ধব উপায়ে সামুদ্রিক লবণ উৎপাদন ও ব্যবসা জোরদারকরণ কর্মশালা উপক‚লের লবণচাষীদের জন্য খুবই গুরুত্বপ‚র্ণ ভুমিকা রাখবে। প্রকল্পের অধীনে লবণ মাঠে নির্দিষ্ট জায়গায় পরিবেশ বান্ধব পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা জোরদার করা, সুপেয় পানীয় জলের ব্যবস্থা, খাওয়া ও বিশ্রামের জন্য শেড নির্মাণ করার মতো উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি।'

এসময় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছনুয়া ইউপি চেয়ারম্যান এম. হারুন-অর রশিদ, এসইপি প্রকল্প ব্যবস্থাপক রঞ্জন কান্তি পন্ডিত।

এ ছাড়াও এসইপির টেকনিক্যাল অফিসার মোয়াজ্জেম হোসেন, টেকনিক্যাল অফিসার মুফিজ উদ্দিন, এনভাইরনমেন্ট অফিসার মিনহাজ হাসান সুজন, পদক্ষেপ'র শেখেরখীল ইউপির ব্রাঞ্চ ম্যানেজার মু. মহসিন সহ ছনুয়া, শেখেরখীল, পুঁইছড়ি ইউনিয়নের লবণ উৎপাদন সংশ্লীষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ে বাঁশখালী উপজেলার ছনুয়া, শেখেরখীল, পুঁইছড়ির ৫৪৫ জন উপকারভোগী লবণচাষীরা পদক্ষেপের এ সুবিধা ভোগ করবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image