image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

নুর হোসেনের চিকিৎসা ফান্ডে লক্ষাধিক টাকা অনুদান দিল মিরসরাই সমিতি ইউএসএ ইন্ক

মিরসরাই প্রতিনিধি    |    ২২:৫৯, আগস্ট ২৬, ২০২১

image

দুই বছর পূর্বে মোটরসাইকেল দুর্ঘটনায় পঙ্গু হয়ে যায় মিরসরাই সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তারাকাটিয়া গ্রামের বকশি জমাদার বাড়ীর নুরের নবী। এরপর থেকে অভাবের সংসারে রাজমিস্ত্রীর সহায়ক হিসেবে হাল ধরেন তারই একমাত্র পুত্র নুর হোসেন। চলতি বছরের শুরুর দিকে দুইটি কিড়নী বিকল হয়ে যায় নুর হোসেনের। অভাবের সংসারে যেখানে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নুরের নবী পঙ্গুত্ব বরণ করায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল সেখানে নুর হোসেনের চিকিৎসা করানো অসম্ভব হয়ে উঠে। এই খবর পেয়ে নুর হোসেনের চিকিৎসার জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়ালেন মিরসরাই সমিতি ইউএসএ ইন্ক।

বৃহস্পতিবার নুরের নবীর হাতে সমিতির পক্ষে নগদ অর্থ তুলে দেন মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সলিম উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু হানিফ, সমাজসেবক আহসান উল্ল্যাহ, আবু জাফর, জসিম উদ্দিন, যুবলীগ নেতা হুমায়ুন কবির সুমন।

নুর হোসেনের পিতা নুরের নবী জানান, অভাবের সংসারে যেখানে তিন বেলা খাওয়াদাওয়া কষ্টসাধ্য হয়ে উঠেছে সেখানে ছেলের চিকিৎসা চালানো কোনভাবে সম্ভব না। আমাদের কষ্টের দিনে মিরসরাই সমিতি ইউএসএ ইন্ক এগিয়ে এসেছে। তাদের এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আমরা সমিতির সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন বলেন, ‘সামাজিক সংগঠনগুলো থাকার কারণে সুবিধা বঞ্চিত মানুষগুলোর বিপদের সহায় হলো। আমি মিরসরাই সমিতি ইউএসএ ইন্ক’র সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আমার ইউনিয়নের বাসিন্দা দুইটি কিডনী বিকল নুর হোসেনের চিকিৎসার্থে আর্থিক সহায়তা দিয়েছেন।’



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image