শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি | ১৭:২৭, আগস্ট ২৭, ২০২১
ফটিকছড়ি কলেজ ও বাস স্ট্যান্ডের ২০০ গজ এলাকার মধ্যে শুক্রবার সকাল ৬ টা থেকে ১৪৪ ধারা জারি করেছে ফটিকছড়ি প্রশাসন। বৃহস্পতিবার মধ্যরাত ১ টায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহিনুল হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতিতে এ নির্দেশনা দেয়া হয়। এছাড়াও আশপাশের এলাকায় মাইকিং করতেও শোনা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফটিকছড়ি কলেজ ও বাস স্ট্যান্ডের আশেপাশের ২০০ গজ এলাকায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কোনো ধরনের মিছিল-মিটিং ও সমাবেশ করা যাবে না। এছাড়া কেউ কোনো ধরনের লাঠিসোটা, আগ্নেয়াস্ত্র বা অবৈধ কোনো কিছু পরিবহন
করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, ফটিকছড়ি অডিটোরিয়ামে একই ভেন্যুতে একই সময়ে দুইটি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীর আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এ নির্দেশনা জারি করেছে ফটিকছড়ি উপজেলা
প্রশাসন।
Developed By Muktodhara Technology Limited