image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

রাউজানে ছাত্রলীগের শিক্ষাসামগ্রী ও চারা বিতরণ

রাউজান প্রতিনিধি    |    ১৭:৪৭, আগস্ট ২৭, ২০২১

image

রাউজানে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শিক্ষাসামগ্রী ও ফলজ গাছের চারা বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ৮টায় মুন্সিরঘাটাস্থ রাউজান উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে অনুষ্ঠিত  শিক্ষাসামগ্রী ও গাছের চারা বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ।

প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের সাবকে সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলুর সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর জানে আলম জনি, উপ-দপ্তর সম্পাদক হাসান মো. রাসেল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সারজু মো. নাছের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন।

বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা দিবলু দে দিপু, কলেজ ছাত্রলীগের ফয়সাল মাহমুদসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রলীগকর্মিরা বলেন, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর জেষ্ঠ্য পুত্র তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর জন্মদিন উপলক্ষ্যে এ আয়োজন করা হয়। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image