image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

লোহাগাড়ায় বনবিভাগের দেড় একর জায়গা দখলমুক্ত

লোহাগাড়া প্রতিনিধি    |    ১৭:৫১, আগস্ট ২৭, ২০২১

image

লোহাগাড়ায় চুনতি রেঞ্জের সাতগড় বিটের চুনতি মৌজায় বনবিভাগের অভিযান চালানো হয়েছে। এসময় বনবিভাগের দেড় একর জায়গা অবৈধ দখলদারের কাছ থেকে দখলমুক্ত করা হয়।

শুক্রবার সকাল সাড়ে দশটায় সাতগড় বিটের আওতাধীন চুনতি মৌজার নলবনিয়া হাতিবান্ধা এলাকায় বন বিভাগের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, স্থানীয় একটি চক্র সাতগড় বিটের আওতাধীন চুনতি মৌজার নলবনিয়া হাতিবান্ধা এলাকায় দেড় একর বনবিভাগের জায়গা দীর্ঘদিন জোরপূর্বক অবৈধভাবে দখল করে রাখে। সামাজিক বনায়নের ওই জায়গায় কাটাতারের বাউন্ডারিসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে। শুক্রবার সকালে স্থানীয় লেদু মেম্বারের ছেলে ফারুক ও তার চাচাত ভাই কাজলের দখলে থাকা এসব জায়গা দখলমুক্ত করে বনবিভাগ।

সাতগড় বনবিট কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, দীর্ঘদিন ধরে বেদখল থাকা বনবিভাগের দেড় একর জায়গা উদ্ধার করা হয়েছে। বনবিভাগের জায়গা অবৈধভাবে দখলকারীদের বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image