শিরোনাম
রাউজান প্রতিনিধি | ১৭:৩০, আগস্ট ২৮, ২০২১
রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া গ্রামের ওমান প্রবাসী যুবক মুহাম্মদ মুহাম্মদ আবু ছিদ্দিক (৩৬) ব্রেইন স্ট্রোক (মস্তিষ্কের রক্তক্ষরণ বা কোষ নষ্ট হওয়া) হয়ে ওমানের ইবরা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিও) চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন)।
গত এক সপ্তাহ যাবত তিনি চিকিৎসাধিন থাকার পর মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় ইন্তেকাল করেন। তিনি মোকামী পাড়া গ্রামের বাসিন্দা মুহাম্মদ আব্দুর রাজ্জাকের বড় ছেলে।
বিবাহিত জীবনে আবু সিদ্দিকের ছয় বছর ও দুই বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। গতকাল শুক্রবার সকালে তাঁর লাশের কফিন ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে। স্বজনরা লাশ গ্রহণ করে রওনা হয়ে একইদিন মাগরিবের নামাজের পর পর
রাউজানের গ্রামে পৌঁছে তার লাশের কফিন। একইদিন এশা নামাজের পর জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ ১০ বছর ধরে তিনি ওমানে আসবাবপত্র বানানোর কাজ করতেন তাঁর ছোট ভাই আবু সৈয়দসহ। গত মার্চ মাসে দেশে এসে ছুটি কাটিয়ে আবার ওমানের কর্মস্থলে যান তিনি। এরমধ্যে সপ্তাহ খানিক আগে সেদেশে তাঁর ব্রেইন স্ট্রোক হয়। পরে তাঁকে সেখানকার ওই হাসপাতালে ভর্তি করা হয়।
Developed By Muktodhara Technology Limited