image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদকর্মিদের সাথে মতবিনিময় 

রাউজান প্রতিনিধি    |    ১৮:০৭, আগস্ট ২৮, ২০২১

image

চট্টগ্রামের রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষ্যে স্থানীয় সংবাদকর্মিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সি. মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকর।

মতবিনিময় সভায় সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, আজ শনিবার থেকে (৩সেপ্টেম্বর) পর্যন্ত সাতদিন ব্যাপী মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সারাদেশের ন্যায় রাউজানেও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। যা আজ থেকেই উপজেলায় মাইকিং এবং ব্যানার ফেস্টুন দিয়ে প্রচারণার মাধ্যমে শুরু হয়েছে।

তিনি আরও বলেন, সাতদিনের আরও কর্মসূচীর মধ্যে রয়েছে, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে সরকারের সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন, মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, মৎস্য চাষীদের মাছচাষ বিষয়ক পরামর্শ, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা-উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে মৎস্য সপ্তাহের সমাপনী ঘোষণা করা হবে।

মতবিনিময় সভায় রাউজান প্রেসক্লাবের কর্মকর্তারাসহ স্থানীয় সংবাদকর্মিরা উপস্থিত ছিলেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image