শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি | ১২:৪৫, আগস্ট ২৯, ২০২১
গারাংগিয়ার ছোট হুজুর শাহছুফি হযরত আল্লামা আবদুর রশিদ হামেদী (রাহ.) এর ৫ম সন্তান শাহজাদা মমতাজুল ইসলাম ছিদ্দিকী রবিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।
তাঁর বয়স হয়েছিল ৭৩ বৎসর। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ৬ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সোমবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদরাসা ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য তার বড় ভাই পীর সাহেব হযরত শাহ হাফেজ মাওলানা মাহমুদুল হাছান ছিদ্দিকী (রাহ.) গত ১৯ আগস্ট ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. মুহাম্মদ নেজামুদ্দিন নদভী গভীর শোক প্রকাশ করেছেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Developed By Muktodhara Technology Limited