শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি | ১৪:৩৯, আগস্ট ৩০, ২০২১
কোভিড-১৯ মহামারিতে রোগীদের অক্সিজেন সেবা দেওয়ার উদ্দেশ্যে সারা দেশের ৪৯০ টি পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা হতে উপজেলার হাসপাতাল গুলোতে একটি করে অক্সিজেন সিলেন্ডার বিতরন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় পল্লী সঞ্চয় ব্যাংক বাঁশখালী শাখার উদ্যোগে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি অক্সিজেন সিলিন্ডার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়।
রোববার (২৯ আগস্ট) পল্লী সঞ্চয় ব্যাংক বাঁশখালী শাখার ব্যবস্থাপক মুহাম্মদ শহীদুল ইসলাম বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঃ পঃ কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদারের হাতে হস্তান্তর করেন।
এ সময় বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী, পল্লী সঞ্চয় ব্যাংক বাঁশখালীর জুনিয়র অফিসার মু. আবদুল মুবিনসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
Developed By Muktodhara Technology Limited