শিরোনাম
সীতাকুন্ড প্রতিনিধি | ২১:২৯, সেপ্টেম্বর ১, ২০২১
চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার চাঞ্চ্যলকর কুরবান আলী সোহেল হত্যা মামলার আসামী মোঃ জসিমকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সীতাকুন্ড থানাধীন মুরাদপুর ইউনিয়ন এলাকায় চাঞ্চল্যকর কুরবান আলী সোহেল (২৩) হত্যার ঘটনায় তার পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন কর্তৃক দায়েরকৃত মামলার আসামীকে র্যাব গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামী উপজেলার মুরাদপুর ইউনিয়নের আব্দুল রহিমের ছেলে মোঃ জসিম (৩৫)।
বুধবার (১ সেপ্টেম্বর) ১টার সময় সীতাকুন্ড থানাধীন কোট্টবাজার জুতার ফ্যাক্টরী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে ধাওয়া করে। সে দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতার এড়ানোর জন্য সিকিউরিটি গার্ডের ছদ্মবেশে সীতাকুন্ডের একটি জুতার ফ্যাক্টরীতে কাজ শুরু করে এবং সে ফ্যাক্টারীর পাশেই বাসা ভাড়া নিয়ে বসবাস করছে।
উল্লেখ্য যে, তার বিরুদ্ধে সীতাকুন্ড থানায় ২ টি মামলা রয়েছে।
Developed By Muktodhara Technology Limited