image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আনোয়ারা উপজেলা ছাত্রদল

আনোয়ারা প্রতিনিধি    |    ২১:৫৯, সেপ্টেম্বর ১, ২০২১

image

আনোয়ারা উপজেলা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

কর্মসূচীর মধ্যে ছিল, জাতীয় ও বিএনপি দলীয় পতাকা উত্তোলন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা।

বুধবার ১লা সেপ্টেম্বর আনোয়ারা উপজেলা ছাত্রদলের উদ্যোগে নগরীর ২নং গেইটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনিরের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পনকালে উপস্হিত ছিলেন জেলা ছাত্রদল নেতা সালাউদ্দিন জাহেদ, শহিদুল ইসলাম সায়েম উপজেলা ছাত্রনেতা- আবছার শিকদার,ইমাম শরীফ,তারেকুল ইসলাম হেলাল, মিনহাজ রাকিব, মোহাম্মদ ফোরকান, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রনেতা বোরহান উদ্দিন, শফিউল ইসলাম, মোহাম্মদ হান্নান বটতলী কলেজ ছাত্রনেতা মোহাম্মদ  তারেক, ছোটন চৌধুরী, মোহাম্মদ সোহেল প্রমুখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image