image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

আনোয়ারায় চুরি ও জুয়া বন্ধে ইউএনও’র শরণাপন্ন হলেন এলাকাবাসী

আনোয়ারা প্রতিনিধি    |    ১৬:৫৪, সেপ্টেম্বর ২, ২০২১

image

আনোয়ারায় আশংকাজনক হারে চুরি ও জুয়া বৃদ্ধি পাওয়ায় অতিষ্ট হয়ে উপজেলা নির্বাহী অফিসারের সহায়তা চেয়ে আবেদন করেছেন এলাকাবাসী। গত বুধবার বিকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদ উল্ল্যাপাড়ার গ্রামবাসীর পক্ষে মো.ওসমান গণি এ আবেদন করেন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন ইউএনও শেখ জোবায়ের আহমেদ।

অভিযোগ সূত্রে জানাযায়, বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক মোহাম্মদ উল্ল্যাপাড়ায় চুরি ও জুয়া খোলায় এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে পড়ে। গত ৩ মাসে গৃহস্থের গরু, মসজিদের দানবাক্স, রান্না ঘরের গ্যাস সিল্ডিার, আটোরিকশা, ঘর থেকে মোবাইল ফোন, পানির মোটরসহ গ্রামবাসীর বিভিন্ন জিনিসপত্র প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। গত ৩০ আগষ্ট স্থানীয় মো. ওসমান গণির ৭০ থেকে ৮০ হাজার টাকা দামের একটি গরুও চুরি হয়ে যায়। এ ছাড়া গ্রামে দিন-রাত জুয়ার আসর বসে। এতে অতিষ্ট হয়ে এলাকাবাসী ইউএনও’র শরানাপন্ন হন।

ভুক্তভোগী মো. ওসমান গণি বলেন, চুরি হওয়া গরুসহ কোন জিনিস এ পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি। তাই আমরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের শরণাপন্ন হলাম।

আনোয়ারা উপজেলা নির্বাহী াফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, চুরি ও জুয়া বন্ধে গুয়াপঞ্চক মোহাম্মদ উল্ল্যাপাড়ার এলাকাবাসীর একটি আবেদন পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image