শিরোনাম
রাউজান প্রতিনিধি | ১৭:০৭, সেপ্টেম্বর ২, ২০২১
মুনিরীয়া বিরোধী আন্দোলনে আবারও উত্তাল হয়েছে রাউজান। কাগতিয়ার পীর মনির উল্লাহসহ তার তরিকতপন্থী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সরব হয়ে উঠেছে।
বুধবার (০১ সেপ্টেম্বর) বিকালে রাউজান উপজেলা আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বিশেষ বর্ধিত সভায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হয় আ.লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে। সভা শেষে সন্ধ্যায় বিক্ষুব্ধ আ.লীগ নেতা কর্মীরা মুন্সিরঘাটাস্থ চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক অবরোধ করে।
প্রায় এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো পৌর এলাকা। উত্তেজিত জনতা পীর মনির উল্লাহর কুশপুত্তলিকা দাহ করে জুতো নিক্ষেপ করে।
এসময় উপস্থিত বিক্ষোভকারীরা ২৪ মামলার পলাতক আসামী ভন্ড পীর মনির উল্লাহ গ্রেফতারের দাবি জানান পুলিশ প্রশাসনের নিকট। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আ.লীগের সি. সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কাজী ইকবাল, মুনিরীয়া বিরোধী আন্দোলনের মুখ পাত্র পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, বিএম জসিম উদ্দিন হিরু, আ.লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরীসহ মুক্তি যোদ্ধারা উপস্থিত ছিলেন।
Developed By Muktodhara Technology Limited