image

আজ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং

ইসলামে যেমন নেই, বাংলাদেশেও তেমন জঙ্গীদের স্থান নেই : ফজলে করিম এমপি

রাউজান প্রতিনিধি    |    ১৯:১৩, সেপ্টেম্বর ৩, ২০২১

image

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চার বারের জাতীয় পদক প্রাপ্ত সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। স্বাধীনতা বিরোধী অপশক্তি ধর্মের নামে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টিতে তৎপর রয়েছে। এই অপতৎপরতা রোধে সাংবাদিকদের বিশেষ ভুমিকা রাখতে হবে। পাশাপাশি যে সকল সংবাদ সমাজের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে তা এড়িয়ে চলতে হবে।

৩ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১১ টায় নগরীর পাথরঘাটাস্থ সাংসদের বাসভবনে রাউজান প্রেসক্লাবের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এই সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক সুমন দে, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী। 

রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের (দৈনিক সমকাল) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীনের (দৈনিক ইত্তেফাক ও সিপ্লাস টিভি) সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম (দৈনিক আজাদী) , মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন (দৈনিক ইনকিলাব), প্রদীপ শীল (চট্টগ্রাম মঞ্চ), সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ (সাপ্তাহিক স্লোগান), সাবেক সাধারণ সম্পাদক এস. এম ইউসূফ উদ্দিন (প্রথম আলো), সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ (রাউজান বার্তা) নেজাম উদ্দিন রানা( ভোরের দর্পন), সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী (মানবকণ্ঠ), অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান (আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু (দৈনিক আমাদের অর্থনীতি) দপ্তর সম্পাদক আমির হামজা (আলোকিত বাংলাদেশ), সদস্য লোকমান আনসারী (আমার সংবাদ), শাহাদাত হোসেন সাজ্জাদ (আমাদের নতুন সময়), আরফাত হোসাইন (আজকের পত্রিকা,) , মো. আলাউদ্দিন(আমাদের কণ্ঠ) প্রমূখ।

সভা শেষে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ' হালদা নদী সংরক্ষণ ও উন্নয়নে ব্যক্তিগতভাবে বিশেষ অবদান রাখায় ‘জাতীয় মৎস্য পদক-২০২১' অর্জন করায় রাউজান প্রেসক্লাবের পক্ষ হতে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image