image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মৎস্যচাষী ধর্মপুর দরবারের পীরের ছেলে রফিকুল ইসলাম 

চন্দনাইশ প্রতিনিধি    |    ২১:০৬, সেপ্টেম্বর ৩, ২০২১

image

মাছ উৎপাদনে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসেবে নির্বাচিত হয়েছেন ধর্মপুর দরবার শরীফের বর্তমান পীর মোহাম্মদ আবদুশ শাকুর রায়হান আজিজি নক্সবন্দী মোজাদ্দেদী (মাঃজিঃআঃ) ছোট ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম।

তিনি দোহাজারী পৌরসভার উত্তর দিয়াকুল এলাকায় পাহাড়বেষ্টিত ৭০ একর যায়গায় ১২টি পুকুরে কার্প জাতীয় মাছ উৎপাদন করে মৎস্যচাষে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম জেলার 'শ্রেষ্ঠ মৎস্যচাষী' হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেন।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে গত রবিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রিমিয়ার ফিশিং কোং স্বত্বাধিকারী মোহাম্মদ রফিকুল ইসলামের হাতে এ পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মুমিনুর রহমান ও জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী।

এব্যাপারে চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী জানান, "জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চন্দনাইশ উপজেলার একজন মৎস্যচাষী চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসেবে সম্মাননা অর্জন করায় আমরা আনন্দিত। তাঁর এ সাফল্যে তাঁকে অভিনন্দন জানাচ্ছি। পাহাড় বেষ্টিত এলাকায় মৎস্যচাষ করে তিনি অভাবনীয় সাফল্য পেয়েছেন। তিনি যাতে জাতীয় পর্যায়ে পুরষ্কার পান সেজন্য তাঁর মৎস্য প্রকল্পে সব ধরণের কারিগরি সহায়তা প্রদান করবো।"



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image