image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

হাটহাজারীতে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সম্মাননা অনুষ্ঠিত

হাটহাজারী প্রতিনিধি    |    ১৯:৫০, সেপ্টেম্বর ৭, ২০২১

image

চট্টগ্রামের হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. খলিলুর রহমান ভূঁইয়া অবসরকালীন বিদায় সম্মাননা অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র এর উদ্যোগে উদ্যানতত্ত্ব সেমিনার কক্ষে আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই বিদায় জানানো হয়।

উক্ত অনুষ্ঠানে হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে এস. এ আলাউদ্দিন আল আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আমিন।  

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের জামে মসজিদের পেশ ইমাম মো. নুরুল হক। 

এসময় বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী অতিথি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো.খলিলুর রহমান ভূঁইয়া ও এর স্ত্রী সালমা রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মুক্তাদির আলম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. তোফাজ্জল হোসেন রনি, ডিপ্লোমা পরিষদের সভাপতি ইয়ার হোসেন, এলডি টাইফিস্ট মো. ইয়াহিয়া, শওকত আলম চৌধুরী, শ্রমিক সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন, চতুর্থ শ্রেণীর কর্মচারীর সভাপতি আনোয়ার হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা সদ্য বিদায়ী মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো.খলিলুর রহমান ভূঁইয়ার চাকুরী জীবনের সফলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এই সময় হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদায়ী অতিথিকে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে এবং ১৪ জন নবাগত নিয়মিত শ্রমিকের পক্ষ থেকে বিদায় সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।

পরে বিদায়ী মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র জামে মসজিদের পেশ ইমাম মোঃ নুরুল হক।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image