image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

চন্দনাইশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

চন্দনাইশ প্রতিনিধি    |    ১৪:৪৯, সেপ্টেম্বর ৮, ২০২১

image

সারা দেশের ন‍্যায় চন্দনাইশেও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাখওয়াত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আ.লীগের দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রিয়াদ হোসেন, এনজিও সমন্বয়কারী নুরুল হক চৌধুরী।

উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আক্তার সানজিদা জাফর পপির সঞ্চালনায় অন্যান্যনের মধ্যে আলোচনায় অংশ নেন সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন, প্রাথমিক শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার নাজিম উদ্দিন, মাষ্টার হাবিবুর রহমান, মাষ্টার গোপাল ঘোষ প্রমুখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image