image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

রাউজানে মোহাম্মদপুরে শোহাদায়ে কারবালা মাহফিল

রাউজান প্রতিনিধি    |    ১৫:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

image

রাউজানের মোহাম্মদপুরে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া পাক ভারতে ইসলাম প্রচারক হযরত আশরাফ জাহ্গীর সিমনানী (রহ.) এর ওরশ শরীফ পালন করা হয়।

মঙ্গলবার রাত ৯টায় মোহাম্মদপুর মুয়াজ্জিন বাড়িতে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সিলসিলায়ে আলীয়া আশরাফিয়ার খলিফা মাওলানা নিজাম উদ্দিন আশরাফি।

মাহফিলে আলোচক ছিলেন, সৈয়্যদ ফরিদ উদ্দিন মসউদ আশরাফী, গাজী মাওলানা ফোরকান আল কাদেরী, মাওলানা সাইফুল ইসলাম নেজামী, মাওলানা নুরুচ্ছফা আল কাদেরী, মাওলানা সৈয়্যদ আমান উল্লাহ হোসাইনী। 

মদিনা ইসলামি মিশন বাংলাদেশ রাউজান শাখার ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন, মো. আলী সওদাগর, মো. আলমগীর, মো. আবুল কাশেম, মোহাম্মদ রেজাউল করিম ও জাহেদুল ইসলাম।

শেষে মিলাদ কেয়াম ও আখেরী মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image