শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি | ২০:২৫, সেপ্টেম্বর ৮, ২০২১
চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার শুরা বৈঠকে মহাপরিচালক হিসেবে মাদ্রাসার পরিচালক প্যানেলের সদস্য মাওলানা আব্দুস ছালাম চাটগাঁমী নাম ঘোষণা শোনার আগেই তিনি মারা গেলেন।
বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে বৈঠক চলাকালেন সময়ে পাশের রুমে হুইল চেয়ারেই মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫।
মাদ্রাসার সূত্রে জনা যায়, তিনি মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর তিনি মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আজ সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার মহাপরিচালক, মুহতামিম নির্ধারণ নিয়ে শুরা সদস্যদের বৈঠক শুরু হয়। ওই বৈঠক চলাকালে পাশে রুমে ছিলেন মাওলানা আব্দুস ছালাম চাটগাঁমী। এসময় মহাপরিচালক হিসেবে আব্দুস ছালাম চাটগাঁমির নাম ঘোষণাটি শোনানোর জন্য পাশের রুমে যান কয়েকজন দায়িত্বপ্রাপ্ত সদস্য। তখনই আচমকা হার্ট অ্যাটাক করেন আব্দুস ছালাম চাটগাঁম। তিনি হুইল চেয়ারে বসা অবস্থায় ইন্তেকাল করেন বলে জানান মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম-২ আল্লামা শেখ আহমদ। আজ রাত ১১ টায় হাটহাজারী বড় মাদ্রাসা মাঠ প্রঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে।
এদিকে মাওলানা আব্দুস ছালাম চাটগাঁমীর মৃত্যু পর পর মাদ্রাসার মজলিশে শুরা বৈঠকে মাওলানা ইয়াহিয়াকে কওমি অঙ্গনের বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ভারপ্রাপ্ত ‘মুহতামিম’ বা মহাপরিচালক নিয়োগ দেয়া হয়। পরবর্তী শুরা বৈঠক না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে জানান মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল সদস্য আল্লামা শেখ আহমদ।
এ বৈঠকে ‘মঈনে মুহতামিম বা সহকারী পরিচালক মুফতি জসিম উদ্দিন, ‘শিক্ষা পরিচালক মাওলানা কবির আহমেদ, ‘সহকারী শিক্ষা পরিচালক মাওলানা ওমর মেখলীর নাম ঘোষণা করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited