শিরোনাম
রাউজান প্রতিনিধি | ২১:২৭, সেপ্টেম্বর ৮, ২০২১
প্রথমবারের মতো জাতীয় এবং প্রথমবারের মতো মৎস্য পদক-২০২১ অর্জন করায় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার বিকেল ৫টায় একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে রাউজান বাসীর ব্যানারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম।
বিশেষ অতিথি ছিলেন, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব।
রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুলের সভাপতিত্বে ইউএনও জোনায়েদ কবির সোহাগ, মেয়র জমির উদ্দিন পারভেজ সহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মৎস্য পদক-২০২১ অর্জন করায় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য, ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
Developed By Muktodhara Technology Limited