শিরোনাম
মিরসরাই প্রতিনিধি | ১৮:৪৭, সেপ্টেম্বর ৯, ২০২১
মিরসরাইয়ে ফের ৯ রোহিঙ্গা আটক হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা খেয়ারহাট থেকে ৯ রোহিঙ্গাকে স্থানীয়রা আটক করে মিরসরাই থানা পুলিশের হাতে তুলে দেয়। আটককৃতরা হল নয়ন (২২), আনিস (১৪), ফাতেমা (৬০), হুমায়রা (৩০), রুজিনা আক্তার (১৯), একরাম (৬), জিহাদুল ইসলাম (৩), ইয়াসিন (১), আজিজা বিবি (১৮)।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, রোহিঙ্গারা বঙ্গোপসাগর দিয়ে ট্রলারে কওে নোয়াখালীর ভাসানচর থেকে মিরসরাই বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় ঢুকে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তারা ভাসানচর থেকে কুতুপালং যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল বলে জানা যায়। তাদের পুণরায় ভাসানচর ক্যাম্পে পাঠানো হবে।
প্রসঙ্গত : মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে গত ১৭ জুলাই শিশুসহ ২০ জন, ১১ জুলাই ১৮ জন, ২২ জুন ১৪ জন এবং ৩০ মে ১০ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
Developed By Muktodhara Technology Limited