image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

চট্টগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার জিকু

লোহাগাড়া প্রতিনিধি    |    ২৩:৪৫, সেপ্টেম্বর ৯, ২০২১

image

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার  ( ৯ সেপ্টেম্বর ) বিকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম এ উপলক্ষে তার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। 

আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখা এবং মাদক নির্মূল ও উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার আপরাধীসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে দক্ষতা রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, শ্রেষ্ঠত্ব পুরস্কার আমার দায়িত্বভার কর্মদক্ষতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। সাতকানিয়া ও লোহাগাড়া থানার আইন-শৃঙ্খলাসহ জনগণের সার্বিক সেবা প্রদানে নিজেকে নিয়োজিত করতে চাই। মানুষের মধ্যে অপরাধ প্রবণতার হার কমানোর জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচি নিয়ে কাজ করবো।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ৩০ তম বিসিএস পুলিশ ক্যাডার। ঝিনাইদহের শৈলকুপার ধাওড়া গ্রামে  তার জন্ম।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image