image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

রাউজানে ভূমি আইন-ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

রাউজান প্রতিনিধি    |    ১৪:২৭, সেপ্টেম্বর ১৪, ২০২১

image

চট্টগ্রামের রাউজানে ভূমি আইন ও ব্যবস্থাপনা বিষয়ে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভূমি আইন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী'র সহযোগিতায় অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ। 

সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, আ.লীগনেতা কামরুল ইসলাম বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরীসহ উপজেলা প্রশাসন, ভূমি অফিসের কর্তকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image