image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

মিরসরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিলও সমাবেশ

মিরসরাই সংবাদদাতা    |    ২৩:৫৭, নভেম্বর ৭, ২০১৮

image

মিরসরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিলও সমাবেশ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কারাবন্দি সকল নেতাকর্মীদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মিরসরাই উপজেলা ছাত্রদল।

বুধবার (৭ নভেম্বর) উপজেলা ছাত্রদল সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক দাউদুল ইসলাম, ইছাখালী ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আবু রুম্মান, উপজেলা ছাত্রদল নেতা সালমান হায়দার, ওছমানপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মীর মোরশেদ তুহিন, মিঠানালা ইউনিয়ন ছাত্রদল সভাপতি পারভেজ হোসেন, সাধারণ সম্পাদক তারেক হোসেন, হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াদ ভূঁইয়া, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা মোবারক হোসেন, করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আগামী নির্বাচনে মাইনাস করার স্বপ্ন আওয়ামীলীগের কোনদিনও পূরণ হবে না। অবিলম্ভে খালেদা জিয়া, আমির খসরুসহ সকল রাজবন্দিকে মুক্তি দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image