শিরোনাম
রাউজান প্রতিনিধি | ১৬:৩৮, সেপ্টেম্বর ১৬, ২০২১
চট্টগ্রামের রাউজানে তিন দিন ব্যাপী ভূমি আইন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
ভূমি সংক্রান্ত বিবিধ আইন-কানুন ও ব্যবস্থাপনা বিষয়ে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শেষ দিনের কর্মর্শালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী'র সহযোগিতায় তিনদিনের এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আরও অংশ নেয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মি বৃন্দ।
কর্মশালায় বক্তারা বলেন, ভূমি আইন ও ব্যবস্থাপনা বিষয়ে আমাদের জানা দরকার। বিশেষ করে জনপ্রতিনিধিদের এই বিষয়ে ধারণা রাখা জরুরী। সরকার ভূমি সংক্রান্ত যেমন: নামজারী, ভূমিকর সহ সকল কিছু অনলাইনের মাধ্যমে করে দিয়েছে। যার কারণে জনগণের কাজ আগে থেকে সহজ হয়েছে।
বক্তারা আরও বলেন, ভূমি বিষয়ে এখন অনলাইনে নিজেদের কাজ নিজেরা করতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অবদান অবিস্মরণীয়।
Developed By Muktodhara Technology Limited