শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি | ০০:৪৪, সেপ্টেম্বর ১৭, ২০২১
আনোয়ারা প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সভাপতি এম.আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত কার্যকরী পরিষদের এক সভায় এ কমিটি গঠন করা হয়েছে।
সভায় উপস্থিত সদস্যের সম্মতিক্রমে দৈনিক প্রথম আলো প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ হোসেনেকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, দৈনিক সাঙ্গু ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি ডিএইচ মনছুরকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন বলে সভায় সর্বসম্মত সিন্ধান্ত গৃহীত হয়।
Developed By Muktodhara Technology Limited