image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

মিরসরাইয়ে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ

মিরসরাই প্রতিনিধি    |    ০০:১৮, সেপ্টেম্বর ১৮, ২০২১

image

মিরসরাইয়ে এক যুবক সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

তার নতুন নাম আবদুল্লাহ আল মামুন (৩২)। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তার নাম ছিল বাপ্পি চন্দ্র নাথ। সে উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোবারকঘোনা এলাকার যতীন্দ্র বাড়ির সুনিল চন্দ্র দাস এবং রেখা রাণী দাসের পুত্র।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা জর্জ কোর্টের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন পারভীনের মজলিসে উপস্থিত হয়ে কোর্ট হলফনামায় স্বাক্ষর করে পূর্বের নাম বাপ্পি চন্দ্র নাথের পরিবর্তে পছন্দের নাম আবদুল্লাহ আল মামুন আত্মপ্রকাশ করেন এবং জোরারগঞ্জ ইউনিয়নের ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী তাকে পবিত্র কালেমা পাঠ করান।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় সকলের সাথে নব মুসলিম আবদুল্লাহ আল মামুনকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তার জন্য দোয়া ও মুনাজাত করা হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image