শিরোনাম
মিরসরাই প্রতিনিধি | ২৩:৪২, সেপ্টেম্বর ১৮, ২০২১
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মিরসরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সাবেক পরিচালনা কমিটি ও সংশ্লিষ্টদের সর্বসম্মতিতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরাবরে সেলিম উদ্দিনের নাম পাঠানোর পর বুধবার (১৫ সেপ্টেম্বর) তাকে সভাপতি মনোনীত করে স্কুল পরিচালনা পর্ষদের এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্যরা হল সদস্য সচিব স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি মঈন উদ্দিন, অভিভাবক প্রতিনিধি জহর লাল নাথ।
Developed By Muktodhara Technology Limited