শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি | ২১:২০, সেপ্টেম্বর ২০, ২০২১
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ১১টি ওয়ার্ডের দেড় শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে পৌরসভা কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ সামগ্রী (চাল) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভা আ.লীগ সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউ.পি সদস্য এসএম জামাল উদ্দিন, দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী শ্যামল চন্দ্র, উপসহকারী প্রকৌশলী এসএম জমির উদ্দিন, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, সহকারী কর আদায়কারী মিজানুর রহমান, দোহাজারী পৌরসভা আ.লীগ শ্রম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন হিরু, যুবলীগ নেতা সায়েদুল কবির চৌধুরী সায়েম প্রমূখ।
Developed By Muktodhara Technology Limited