শিরোনাম
রাউজান প্রতিনিধি | ১৯:২৬, সেপ্টেম্বর ২৩, ২০২১
চট্টগ্রামের রাউজানে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরী এমপি।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোজাগ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, আ.লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন।
এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
Developed By Muktodhara Technology Limited