image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

রাউজানের নোয়াজিষপুরে আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

রাউজান প্রতিনিধি    |    ২০:০৬, সেপ্টেম্বর ২৩, ২০২১

image

রাউজানের নোয়াজিষপুরে আইএফআইসি ব্যাংকের উপ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নতুনহাট সিকদার প্লাজায় ফিতা কেটে উপ শাখার উদ্বোধন করেন সাংসদ ফজলে করিম চৌধুরী।

পরে সংক্ষিপ্ত এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উত্তর জেলা মহিলা আ. লীগের সভানেত্রী দিলুয়ারা ইউছুপ, নোয়াজিষপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার, ব্যাংকের কর্মকর্তা হামিদুর রহমান প্রমূখ।  

সাংসদ ফজলে করিম বলেন, ব্যাংক খাত গুরুত্বপূর্ণ সম্পদ। বাণিজ্যিক ভাবে যা অনেক কিছু নির্ভর করে। আমাদের সকলের প্রয়োজন পরিচ্ছন্ন ব্যাংক লেনদেন করা। আইএফআইসি ব্যাংক আজ নতুনহাটে এসেছে। আপনারা তাদের সহযোগিতা করবেন। ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জনগণের সেবা নিশ্চিত রেখে কাজ করার আহবান জানান তিনি। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image