শিরোনাম
পটিয়া প্রতিনিধি | ১৯:০০, সেপ্টেম্বর ২৪, ২০২১
পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার ( সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। চিরকুমার এ বিএনপি নেতা মা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি পশ্চিম হাইদগাঁও (তেতুল তলা) এলাকার বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুল লতিফ মাষ্টারের প্রথম পুত্র।
শুক্রবার বাদে আছর হাইদগাঁও ননাগাজী জামে মসজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে হাইদগাঁও ইউনিয়ন বিএনপি, জামায়াতে ইসলামী, ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।
Developed By Muktodhara Technology Limited