শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি | ২৩:০৯, সেপ্টেম্বর ২৮, ২০২১
আনোয়ারা উপজেলার কাপকো এমপ্লয়ীজ ইউনিয়ন(সিবিএ)র আয়োজনে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে সিবিএ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন দোয়া মাহফিল, র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সিবিএ’র সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাপকো’র সিওও গওছল আজম সিদ্দিকী।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিবিএ’র সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, কারখানার জিএম (উৎপাদন) মোহাম্মদ দাউদ, ডিজিএম(এইচআর) কামরুল হাসান, সাবেক সভাপতি শারাফ উদ্দিন কবির আনিস, উপজেলা আওয়ামীলীগ নেতা অজিত কুমার নাথ, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নুরুল আবছার তালুকদার, সিবিএ’র ক্রীড়া সম্পাদক আবু তাহের, সাংবাদিক নুরুল ইসলাম, সিবিএ নেতা জাকির হোসেন, মোবারক মিয়া, মিজানুর রহমান ও মো. রাশেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন এগিয়ে চলছে। অচল কারখানাও সচল করে উৎপাদনের মাধ্যমে দেশের জাতীয় আয় ও রাজস্বর দ্বার খুলে দিয়েছে। কাপকোর শ্রমিকরা করোনা মহামারির মধ্যেও সরকারের অগ্রজাত্রাকে অব্যাহত রাখতে একদিনের জন্যও কারখানা বন্ধ রাখেনি। অনুষ্ঠানে বক্তারা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলে বিশেষ মুনাজাতও করেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন।
Developed By Muktodhara Technology Limited