শিরোনাম
রাউজান প্রতিনিধি | ০০:০৯, সেপ্টেম্বর ৩০, ২০২১
চট্টগ্রামের রাউজানে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্ট্রেনদেনথ্ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস্ (সিমস) প্রকল্প'র সহযোগিতায় সভা আয়োজন করেন প্রত্যাশী।
বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ
সিমস প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক বশির আহম্মদ মনির সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ পরিচালক মো. জহিরুল আলম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন, উপজেলা আ.লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, প্রবাসীরা যাতে সমস্যা ছাড়া বিদেশে যেতে পারেন তাই আমরা কাজ করছি। আমাদের মূল কাজ প্রবাসীদের নিয়েই। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। ১৯৮৩ সালে স্বল্প পরিসরে যাত্রা শুরু করে প্রত্যাশী। যা ২০০২ সালে জাতীয় পুরস্কার সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিবন্ধন পেয়েছেন।
বক্তরা বলেন, আমরা রাউজানে ইতোমধ্যে ৫টি ইউনিয়নে কাজ শুরু করতে যাচ্ছি। যেখানে আমাদের মাঠকর্মিরা আছেন। আমরা সবার সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কর্মকর্তারাসহ গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।
Developed By Muktodhara Technology Limited