image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

রাউজানে সেন্ট্রাল বয়েজের বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি    |    ১৫:১৮, সেপ্টেম্বর ৩০, ২০২১

image

যুক্তিতে মুক্তি আসে, এগিয়ে যাবো এ বিশ্বাসে' এই স্লোগানে শুরু হতে যাওয়া ৫ম আন্তঃ স্কুল-মাদরাসা বিতর্ক প্রতিযোগিতা ২০২১ উপলক্ষ্যে বিতর্ক কর্মশালায় অতিথিরা বলেছেন, 'বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকশিত হয়। সেন্ট্রাল বয়েজ রাউজানে বিতর্ক চর্চার সুযোগ করে দিয়েছে।'

সেন্ট্রাল বয়েজের ব্যবস্থাপনায় পৌরসভার সহযোগিতায় বৃহস্পতিবার রাউজান উপজেলা সদরে অবস্থিত একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে৷

সংগঠনের সভাপতি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে আহবায়ক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মেয়র জমির উদ্দিন পারভেজ।

উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন, কাউন্সিলর জানে আলম জনি, ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ।

বক্তব্য রাখেন, সেন্ট্রাল বয়েজের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, তারেক হাসান, নোমান বিন আজিজি প্রমূখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image