image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

আনোয়ারা রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা 

আনোয়ারা প্রতিনিধি    |    ২০:০৫, সেপ্টেম্বর ৩০, ২০২১

image

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে রায়পুর গাউছিয়া হাশেমীয়া দাখিল মাদ্রাসায় সম্পন্ন হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু ছৈয়দ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবুল হাসান কাশেম, দপ্তার সম্পাদক ছালামত উল্লাহ চৌধুরী, মুক্তযোদ্ধা বিষয়ক সম্পাদক  মো. ইলিয়াছ, সদস্য আবদুল জাব্বার তালুকদার, শ্রমিকলীগের সহপ্রচার সম্পাদক মো. ফোরকান, উপজেলা যুবলীগের এডহক কমিটির সদস্য মো. জালাল উদ্দিন, মো. জামাল উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর একান্ত বিশ্বস্ত দক্ষিণ চট্টগ্রামের আওয়ামী পরিবারের অভিভাবক উন্নয়নের ধারক ও বাহক ভূমিন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নেতৃত্বে দক্ষিণ চট্টগ্রাম উন্নয়নের রোড় মডেলে পরিণত হচ্ছে। বঙ্গবন্ধু টানেল ও বিভিন্ন শিল্প কারকানা স্থাপনের ফলে আনোয়ারা ও কর্ণফুলী শিল্প নগরিতে রূপ নেবে। এ অঞ্চলে বেকারত্ব শূণ্যেও কোটায়ন চলে আসবে। আগামীতে আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্য হয়ে কাজ করতে হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image