শিরোনাম
সীতাকুন্ড প্রতিনিধি | ২০:১২, সেপ্টেম্বর ৩০, ২০২১
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সীতাকুন্ডের সোনাইছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কেশবপুর এলাকায় সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোহাম্মদ জসিম উদ্দিন এতিমদের মাঝে খাবার বিতরণ করেছেন।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশাল এক সমাবেশের মধ্য দিয়ে তিনি এ কর্মসূচী পালন করেন।
আলোচনা সভার পূর্বে বিকাল পাঁচটায় আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর নিরোগ দীর্ঘায়ু জীবন লাভে কেশবপুর গায়োবী মাজারে গিয়ে মাজার জেয়ারত ও দোয়া শেষে এতিম, গরিব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
সন্ধ্যা ৭টায় কেশবপুরে আয়াজিত উক্ত আলোচনা সভায় সভাপতি ও কেশবপুর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হালিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মোঃ মোস্তফা, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, আলহাজ্ব আবদুল্লাহ মিন্টু প্রমুখ।
উক্ত আলোচনা সভায় উপস্থিত এলাকাবাসী জসিম উদ্দিনের অতীত ও বর্তমান সামাজিক ও সার্বিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, চেয়ারম্যান প্রার্থী হিসাবে সবার চেয়ে সোনাইছড়িতে জসিম উদ্দিনই যোগ্য বলে আমরা মনে করি। তিনি এলাকার উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। আমরা কেশবপুর বাসি চাই আওয়ামী লীগ থেকে জসিম উদ্দিনকে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হোক। আর যদি জসিম উদ্দিন মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে আসতে পারেন তাহলে আমরা কেশবপুরবাসি যেকোনো মূল্যে জসিম উদ্দিনকে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবো।
জসিম উদ্দিন তার বক্তব্যে বলেন, আমি দশ বছর সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার থাকা অবস্থায় নিঃস্বার্থভাবে সর্বসাধারণের কল্যাণে, আপদ-বিপদে এগিয়ে গিয়েছি, নিরলসভাবে এলাকার উন্নয়নে কাজ করেছি। দলের দূর্দিনে দলীয় নেতা কর্মীদের পাশে থেকেছি। জেল জুলুমের শিকার হয়েও আওয়ামী লীগ ছেড়ে যাইনি। তাই আওয়ামী থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশা করা এটা রাজনৈতিক অধিকার।
Developed By Muktodhara Technology Limited