image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

দোহাজারীতে জামিজুরী সার্বজনীন গৌতম বিহার পরিদর্শনে থাইল্যান্ডের রাষ্ট্রদূত

চন্দনাইশ প্রতিনিধি    |    ১৫:৩৯, অক্টোবর ১, ২০২১

image

বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মিসেস মাকাওয়াদী সুমিতমোর শুক্রবার (১ অক্টোবর) সকালে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী সার্বজনীন গৌতম বিহার (জামিজুরী বৌদ্ধ বিহার) পরিদর্শন করেছেন।

তাঁর সাথে ছিলেন থাই অ্যাম্বাসির মিনিস্টার কাউন্সিলর পানম থাং প্রায়ুন, মিনিস্টার কাউন্সিলর (কমার্শিয়াল) থেমাখাত আচাওআতায় ম্রং, থাই অনারারি কনসাল আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।

এসময় তিনি মঙ্গলপ্রদীপ প্রজ্বালন এবং ওই গ্রামের কৃতি সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী ফরা সুমনা তিষ্য মহাস্থ‌বিরের একক প্রচেষ্টায় নব‌নির্মিত বিহারের হলরুমের উদ্ভোধন করেন। 

এ-উপলক্ষ্যে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক ড. সংঘপ্রিয় মহাথের'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চন্দনাইশ ভিক্ষু পরিষদ সাধারণ সম্পাদক ড. সুমনপ্রিয় থের'র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জামিজুরী সার্বজনীন গৌতম বিহার পরিচালনা কমিটির সভাপতি মিলন বড়ুয়া।

স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ডা. মৃদুল বড়ুয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সানি বড়ুয়া ও ড. সঞ্জয় বড়ুয়া। মঙ্গলাচরণ করেন চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদ সা.সম্পাদক ও জামিজুরী সার্বজনীন গৌতম বিহার অধ্যক্ষ বোধিমিত্র থের এম.এ।

এসময় উপস্থিত ছিলেন জামিজুরী সার্বজনীন গৌতম বিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি মিলন বড়ুয়া সাধু, দিয়াকুল নবরত্ন বিহারের অধক্ষ সুমনালংকার থের ও সাতবাড়িয়া শান্তি বিহারের উপাধ্যক্ষ বিনয়মিত্র থের, জামিজুরী সূর্যশিক্ষা বৌদ্ধ যুব সংঘ সাধারণ সম্পাদক উজ্জ্বল বড়ুয়াসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image