image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে দোহাজারী সঃ প্রাঃ বিদ্যালয়ে মাস্ক বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি    |    ১৯:২১, অক্টোবর ২, ২০২১

image

দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মানার শর্তে খুলে দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। বাস্তববতার প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও শিক্ষার্থীরা এখনও 'করোনা টিকা'র আওতায় আসেনি। তাই তাদের সুরক্ষা সবচেয়ে জরুরী। যার প্রেক্ষিতে চন্দনাইশ উপজেলার দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এবং আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন সভাপতি মোঃ লোকমান হাকিমের অর্থায়নে বিদ্যালয়টির ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

শনিবার (২ অক্টোবর) দুপুরে এসব মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণকালে লোকমান হাকিম বলেন, করোনা মাহামারি থেকে সচেতন থাকতে হবে, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে স্কুলে আসতে হবে। বাড়িতেও একইভাবে স্বাস্থ্য সচেতন থাকতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষ, শিক্ষক যথাক্রমে- শহিদুল্লাহ্, নয়ন বড়ুয়া, অলক সরকার, আরিফা কাউসার, আলেয়া বেগম, শর্মিলা চক্রবর্তী, অনুশ্রী শীল, রুপশ্রী দাশ, বাপ্পী দত্ত, আইরিন পারভিন, নোমান মিয়া, সেলিনা আক্তার, শফিউন্নেছা, প্রনবী গুহ, ফাতেমাতুজ্ জোহরা প্রমূখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image