image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বোয়ালখালীতে গৃহবধূ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

বোয়ালখালী প্রতিনিধি    |    ১৯:৪১, অক্টোবর ৫, ২০২১

image

চট্টগ্রামের বোয়ালখালীর  উপজেলায়  দক্ষিণ চরখিজিরপুর এলাকার গৃহবধূ নিগার সুলতানা পুষ্পার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার (১ অক্টোবর ) বিকাল ৫ টায় বোয়ালখালী উপজেলার শাকপুরা বাজার  সংলগ্ন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

এ সময় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কান্নাজরিত কন্ঠে বক্তব্য রাখেন নিগার সুলতানা পুষ্পার ভাই মোহাম্মদ মুন্না।

এসময় মুন্না বলেন,আমার বোন পুষ্পাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। প্রশাশনের কাছে আমার দাবী ও অনুরোধ আমার বোনের 
হত্যাকারীদের যেন বিচার হয়।প্রশাসন যেন কোন প্রকার প্রভাবশালী ব্যাক্তি ও টাকার মধ্যে বিক্রি হয়ে আমার বোন হত্যার বিচারটা ধামা চাপা পড়ে না যায়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গৃহবধূ নিগার সুলতানা পুষ্পার হত্যাকারী স্বামী হেলালের অবৈধ পরকিয়া সম্পর্ক ও যৌতুকের কারণে নির্মম ভাবে হত্যা করেছে পুষ্পাকে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে গ্রেফতারকৃত খুনি হেলাল ও বাকী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকর করার দাবী জানাচ্ছি।

উল্লেখ্য,গত বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা দিকে স্বামীর ঘরে ঝুলন্ত অবস্থায় নিগার সুলতানা পুষ্পাকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে নিগার সুলতানা পুষ্পার মৃতদেহ উদ্ধার করে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম। নিহত গৃহবধু নিগার সুলতানা বোয়ালখালী পৌরসভার ৭ নং ওয়ার্ডের জঙ্গা তালুকদার বাড়ির আহমদ মিয়ার মেয়ে। দুই মাস আগে দক্ষিন চরখিজিরপুর সুলতান মাঝির বাড়ির মোঃহেলালের সাথে বিয়ে হয় তার।

বৃহস্পতিবার (৩০ শে সেপ্টেম্বর ) সকালে পুষ্পার বড় ভাই সাজ্জাত হোসেন বাদী হয়ে নিহত পুষ্পার স্বামী মোঃ হেলালকে ১নং আসামি,হেলালের বড় ভাই মোঃএনামুল হক(৪০) কে ২নং আসামি,হেলালের বড় ভাইয়ের স্ত্রী আয়েশা আক্তার (২৩)কে ৩নং আসামি এবং অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন।মামলা দায়ের করার পর মামলার প্রধান আসামি পুষ্পার স্বামী হেলালকে গ্রেফতার করে পুলিশ।বাকী আসামিরা এখনও পালাতক রয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image