image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বোয়ালখালীতে দুর্গাপূজার আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোয়ালখালী প্রতিনিধি    |    ২০:০২, অক্টোবর ৫, ২০২১

image

চট্টগ্রামের বোয়ালখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় বোয়ালখালী থানার উদ্যােগে আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান।

অনুষ্ঠানের শুরুতে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম স্বাগত বক্তব্যে জানিয়ে তুলে ধরেন, বোয়ালখালীতে এবার ১২৮টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮৬টি সার্বজনীন ও ৪২টি ব্যক্তিগত পূজা মন্ডপ রয়েছে। মন্ডপগুলোকে সাধারণ, গুরুত্বপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ চিহ্নিত করে পুলিশি নিরাপত্তা জোরদার করা হবে।

প্রধান অতিথি  অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান বলেছেন, শারদীয় দুর্গাপূজায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করবে। পাশাপাশি স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা হবে। এ ব্যাপারে প্রতিটি মণ্ডপ কমিটিকেও সজাগ থাকতে হবে। মাস্ক ছাড়া যাতে কেউ মণ্ডপে না যায় আর স্বাস্থ্য বিধি মেনে চলতে হব। পূজা মন্ডপে কোনো ধরণের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। মাদক, ইভটিজিং রোধে পুলিশের কঠোর নজরদারি থাকবে। এ ক্ষেত্রে কোনো ধরণের অনুরোধ শোনা হবে না বলেও জানান তিনি

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার আহ্বায়ক সুনীল চন্দ্র ঘোষ, উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান রানা, শাকপুরা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এসএম জসিম, শ্রীপুর-খরণন্দ্বীপ ইউপি চেয়ারম্যান মো. মোকারম, আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল দে, আহলা কড়লডেঙ্গা ইউপি চেয়ারম্যান হামিদুল হক মান্নান ও কধুরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image